বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশালে অবৈধভাবে মজুদ করা ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নেওয়া একটি পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জেলার গৌরনদী ও বাবুগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থান থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরী থেকেই পিকআপটির পিছু নেন এনএসআই সদস্যরা। পরে গৌরনদী উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের গোডাউনে মজুদের জন্য নামানোর সময় ১৫ ব্যারেল তেল জব্দ করা হয়। এর মধ্যে ২৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন ও ২০০ লিটার পেট্রোল রয়েছে।

 

এছাড়া একই পিকআপ থেকে নামানো পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের জুয়েলের দোকান থেকেও আরও ১০ ব্যারেল ভর্তি জ্বালানি তেল জব্দ করেন গোয়েন্দা সদস্যরা। এ ঘটনায় অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন