জেলার সংবাদ

বরিশালে পুলিশ হেফাজতে মাদক মামলার আসামির মৃত্যু

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের বাকেরগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার নাদিরা বেগম (৪০) নামের এক নারী পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে মারা গেছেন। বুধবার (৯ সেপ্টম্বর) বিকেলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাদিরা বেগম উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে পরিচিত মন্টু ওরফে মন্টু মেম্বারের স্ত্রী বলে জানা গেছে।

 

পুলিশের ভাষ্য, বুধবার ভোররাত তিনটার দিকে কৃষ্ণকাঠি এলাকায় নাদিরা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ছয় পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

 

পুলিশ জানায়, বিকেলে নাদিরা বেগমকে আদালতে নেওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার তথ্য পাওয়া যাবে বলছেন সংশ্লিষ্টরা।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন