বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারের অন্তত ৬ থেকে ৭টি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার মাঝরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি দোকানে হঠাৎ আগুন জ্বলতে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবিসি/এমইউএ