বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশালে মাদক উদ্ধার অভিযানে হামলার শিকার পুলিশ সদস্য

বরিশাল অফিস

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের উজিরপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কনস্টেবল। শুক্রবার (২২ মে) দুপুরে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

আহত ওই পুলিশ কনস্টেবলের নাম মৃণাল। হামলায় তার মাথায় আঘাত লেগেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, আটক ব্যক্তিরা হলেন শামীম মোল্লা, মুনসুর মোল্লা, আলাউদ্দিন ও আরিফ মোল্লা। তাদের সবার বাড়ি উজিরপুর উপজেলার হানুয়া এলাকায়।

 

পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল জেলা ডিবির সাত সদস্যের একটি দল খেয়াঘাট এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় অভিযানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ডিবি সদস্যদের সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা সন্দেহভাজন মাদকের একটি পোঁটলা পাশের পুকুরে ছুঁড়ে ফেলেন। পরবর্তীতে ডিবি পুলিশের কনস্টেবল মৃণাল পুকুর থেকে সেটি উদ্ধারের চেষ্টা করতে গেলে তার ওপর হামলা চালানো হয়।

 

খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশের ওপর হামলার এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন