জেলার সংবাদ

বরিশালে ২৬০০ লিটার ডিজেল মজুত, ১০ হাজার টাকা জরিমানা

বরিশাল অফিস

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে ২ হাজার ৬০০ লিটার ডিজেল মজুতের অভিযোগে সিদ্দিকুর রহমান মোল্লা নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এলাকায় ‘মোল্লা এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমান মোল্লা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে এই আদালত পরিচালনা করা হয়।

 

সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটি মূলত ইট ও বালু ব্যবসার সঙ্গে জড়িত। সেখানে ডিজেল মজুতের কোনো বৈধ অনুমোদন ছিল না। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জব্দকৃত ২ হাজার ৬০০ লিটার ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন