জেলার সংবাদ

বরিশাল জেলায় জামানত হারিয়েছেন ২০ প্রার্থী

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের ৩৬ প্রার্থীর মধ্যে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। মোট কাস্টিং ভোটের (প্রদত্ত ভোট) আট ভাগের এক ভাগ না পাওয়ায় তারা জামানত হারিয়েছেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৮৬০। এ আসনে জামানত হারিয়েছেন দুইজন প্রার্থীরা। তারা হলেন জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী। তিনি পেয়েছেন মোট ১ হাজার ৭৩৬ ভোট। আরেক প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী রাসেল সরদার। তিনি পেয়েছেন ৬ হাজার ৮৪৬ ভোট।


বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭৫টি। এ আসনে জামানত হারিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন জাতীয় পার্টির (জেপি) প্রার্থী আবদুল হক পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট, জাতীয় পার্টির এম এ জলিল ১ হাজার ১৯৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ নেছার উদ্দিন ৬ হাজার ২১ ভোট, জাসদের মো. আবুল কালাম আজাদ ১৩৫ ভোট, গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ ৭০০ ভোট এবং এনপিপির সাহেব আলী ১৮৫ ভোট।


বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মোট প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৭৭ হাজার ৭১৬। জামানত হারিয়েছেন ৪ জন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী ইয়ামিন এইচ এম ফারদিন ৮৬০ ভোট, জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু ১৪ হাজার ১৮৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মাদ সিরাজুল ইসলাম ১৬ হাজার ৩২৫ ভোট এবং আজমুল হাসান জিহাদ ২১৪ ভোট।


বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৪৫ হাজার ৪। এ আসনে জামানত হারিয়েছেন ২ জন। তারা হলেন মুক্তিজোটের আব্দুল জলিল  ৪১৩ ভোট এবং জাসদের আব্দুস সালাম খোকন ৩৩৪ ভোট।


বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৬২ হাজার ৪৭০। এখানে জামানত হারানো ৩ প্রার্থী হলেন জাতীয় পার্টির আখতার রহমান ৯০৯ ভোট, এনপিপির আব্দুল হান্নান সিকদার ৪৯৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী ৩০০ ভোট।


বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মোট প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৭১ হাজার ১৩৮। জামানত হারানো ৩ জন হলেন বাংলাদেশ মুসলিম লীগের আব্দুল কুদ্দুস ২৪৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান ৩৬৬ ভোট এবং গণঅধিকার পরিষদের মো. সালাউদ্দিন মিয়া ১৩৯ ভোট।


বরিশাল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খায়রুল আলম বলেন, নির্বাচনি বিধি অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন