বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল হচ্ছে ভোলায়

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৭শে অক্টোবর ২০২৫ ১১:৩১:০৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল হিসেবে শিল্পায়নের সম্ভাবনায় দক্ষিণের জেলা ভোলায় নির্মিত হতে যাচ্ছে ইকো ডেভলপমেন্ট ইকোনোমিক জোন।

প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগে ১০২ একর জমিতে অর্থনৈতিক অঞ্চলটি পরিপূর্ণভাবে চালু হলে সেখানে প্রায় ১ লাখ লোকের কর্মসংস্থান হতে পারে। মেঘনা নদী তীরবর্তী বিশাল এলাকা জুড়ে চীনা বিনিয়োগে তৈরি হবে ভোলা ইকো ডেভলপমেন্ট ইকোনমিক জোন।

 

যেখানে মৎস্য ও মাংস প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং কৃষি–শিল্পভিত্তিক নানা কারখানাসহ প্রায় ৪০টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। প্রথম পর্যায়ে শুরু হবে পোশাক শিল্প কারখানার কার্যক্রম।

 

স্থানীয় উদ্যোক্তারা মনে করেন, শিল্পায়নের ছোঁয়া লাগলে ভোলায় উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে পৌঁছতে পারে বিশ্ব বাজারে।
 

ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তবে, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর এবং সিপিডি'র গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেমের মতো বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনা অনেক থাকলেও বিগত সময়ে গড়ে উঠা ইকোনমিক জোনের কার্যক্রমের মতো এই প্রকল্প ধীর গতিতে চললে আশানুরূপ ফল পাওয়া যাবে না।

 

সবার প্রত্যাশা, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন হলে অপার সম্ভাবনার ভোলা ইকোনোমিক জোন দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আনবে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন