‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনিকো হসপিটাল। নিবেদিত স্বাস্থ্যসেবা, আন্তরিক সেবা এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার এক বছর পূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও অংশীদাররা উপস্থিত থেকে গত এক বছরের পথচলা ফিরে দেখেন এবং গুরুত্বপূর্ণ এই মাইলফলক উদযাপন করেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাজুল ইসলাম ঢালি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর্দ্রা কুরিয়েন অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। বক্তব্যে তারা রোগী ও তাদের পরিবার, চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউনিকো হসপিটালের এই অগ্রযাত্রায় সকলের অব্যাহত আস্থা, সহযোগিতা ও নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তারা উল্লেখ করেন। এছাড়া, মানসম্মত, সহমর্মিতাপূর্ণ ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা গড়ে তুলতে পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টাকেও অনুষ্ঠানে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়।
আগামীর পথচলায় ইউনিকো হসপিটাল উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্লিনিক্যাল উৎকর্ষতা বৃদ্ধি এবং রোগী ও কমিউনিটির সঙ্গে দীর্ঘমেয়াদী আস্থার সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে। হাসপাতালটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কেবল গত এক বছরের একটি মাইলফলকই নয়, বরং এটি ‘To Transform Lives Through Excellence in Healthcare’- অর্থাৎ উন্নতমানের স্বাস্থ্যসেবার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকারকে আরও দৃঢ় করার একটি নতুন অধ্যায়।
‘যত্নে ও আস্থায় অগ্রযাত্রার এক বছর, আর মানুষের পাশে থেকে আরও বহু বছর সেবার প্রত্যয়’- এই স্লোগানকে সামনে রেখেই সামনের দিনগুলোতেও কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে ইউনিকো হসপিটাল।
ডিবিসি/এসডব্লিউএন