বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ রিসোর্ট চেইন ‘ছুটি রিসোর্ট’-এ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) একযোগে ছুটি রিসোর্টের গাজীপুর, পূর্বাচল এবং পূবাইল শাখায় দিনব্যাপী এই লোকজ উৎসবের আয়োজন করা হয়।
সকাল থেকেই দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ ও উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে রিসোর্টগুলোর প্রাঙ্গণ। প্রকৃতি, ঐতিহ্য ও আবহমান বাংলার সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে সাজানো এই আয়োজনে আগত অতিথিদের বিনোদনের জন্য ছিল লোকসংগীত, বাউল গান এবং ঢাক-ঢোলের প্রাণবন্ত পরিবেশনা। এছাড়া উৎসবের আনন্দে ভিন্নমাত্রা যোগ করে দৃষ্টিনন্দন ও রঙিন সাংস্কৃতিক শোভাযাত্রা।
দর্শনার্থীদের রসনা বিলাসের জন্য খাবারের আয়োজনেও রাখা হয়েছিল বাঙালিয়ানার ছোঁয়া ও বৈচিত্র্য। আয়োজনে থাকা ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ, নানা স্বাদের পিঠা-পুলি, ফুচকা, চটপটি এবং বিভিন্ন লাইভ স্টেশনের মুখরোচক খাবার সবাইকে দারুণভাবে আকৃষ্ট করে। পাশাপাশি উৎসবের স্মৃতি ধরে রাখার জন্য তৈরি করা বিশেষ ফটোজোন, গরুর গাড়ি এবং ঐতিহ্যবাহী গ্রামীণ সেটআপ দর্শনার্থীদের এক ভিন্নধর্মী ও নির্মল আনন্দময় অভিজ্ঞতা প্রদান করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ বাংলার চিরায়ত আবহ এবং আধুনিক আতিথেয়তার চমৎকার সমন্বয়ে সাজানো এই আয়োজনটি পরিবার, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে উৎসব উদযাপনের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে।
ডিবিসি/পিআরএএন