বিনোদন, বলিউড

বলিউডে পারিশ্রমিকের দৌড়ে কোন নায়ক শীর্ষে?

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

শুক্রবার ২৮শে আগস্ট ২০২০ ০৪:১৮:৫৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আচ্ছা বলিউডে সিনেমা প্রতি কার কত পারিশ্রমিক, কে কত নেন, কে বেশি নেন? এমন প্রশ্ন শুনলেই মনের ঘরে তিন খানের চেহারা ভেসে উঠবে, তাই না?" যদি বলি হল না? তখন হয়ত বলবেন সময় সেরা অক্ষয় কুমার হবে?? আর বলার দরকার নেই। পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে কিন্তু ওরা কেউ না। 

বলিউডে ৩ খানের জুড়ি নেই। তাদের পাশাপাশি অক্ষয়-হৃতিকরাও পিছিয়ে নেই। কোনো ছবির সাফল্যের অনেকটাই নির্ভর করে নায়কের নামের উপরেই। তাই চুক্তির সময় আকাশ ছোঁয়া পারিশ্রমিক চেয়ে বসেন তারা। কিন্তু কে কত পান? কে নিচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক?

বলিউডে পারিশ্রমিকের দৌড়ে তারকা অভিনেত্রীদের তুলনায় কিন্তু অনেকটাই এগিয়ে আছেন তারকা অভিনেতারা। তারকা অভিনেতাদের মধ্যে দুই তিন দশক ধরে পারিশ্রমিক নেওয়ায় শীর্ষে ছিলেন তিন খানের কেউ না কেউ। কিন্তু বর্তমান চিত্র বদলে গেছে। খানদের চেয়ে প্রায় দ্বিগুন বেশি পারিশ্রমিক নেন অন্য একজন! তিনি হলে বাহুবলি খ্যাত নায়ক প্রভাস।

চলুন দেখে নেয় যাক বলিউড সিনেমা প্রতি পারিশ্রমিক পাওয়া সেরা পাঁচ অভিনেতার নাম ও টাকার পরিমান:

১. প্রভাস- বক্স অফিসে ইতিহাস গড়া ‘বাহুবলী’ সিরিজের প্রথম ছবিতে অভিনয়ের জন্য ২৫ কোটি রুপি নিয়েছিলেন প্রভাস। ‘বাহুবলী-২’-এ সেটি এক লাফে উঠে যায় ৮০ কোটিতে। বাহুবলী-২’-এ সেটি এক লাফে উঠে যায় ৮০ কোটিতে। আর হাল আমলে সেটি ঠেকেছে ১০০ কোটিতে গিয়ে। করোনার পরের প্রভাস আসছেন আদিপুরুষ নামের সিনেমা নিয়ে। এ ছবির পুরোটিই থ্রিডিতে শুটিং করা হবে। যার ভিএফএক্সেই খরচ হবে প্রায় আড়াইশ কোটি রুপি। ছবির মোট বাজেট ৫০০ কোটি রুপি। মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলেগুসহ আরও বেশ কয়েকটি ভাষায়। এ ছবিতেও প্রভাস পারিশ্রমিক নিচ্ছেন ১০০ কোটি রুপি।

২. সালমান খান- গত দশক থেকে একের পর এক বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে যাচ্ছেন ‘দাবাং’ তারকা সালমান খান। কোনো ছবিতে সালমান খান আছেন জানলে, তা দেখার জন্য প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েন দর্শক। কাজের স্বীকৃতি হিসেবে খুব বেশি পুরস্কার না পেলেও, বলিউডে সালমানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে সালমানের পারিশ্রমিকের অঙ্কটাও দিনের পর দিন বেড়েই চলেছে। বর্তমানে ছবিপ্রতি ৬০ কোটি রুপি নিচ্ছেন ৪৯ বছর বয়সী এ তারকা অভিনেতা।

৩. আমির খান- শিশুশিল্পী হিসেবে বলিউডে যাত্রা শুরু করেছিলেন আমির খান। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবিতে অসাধারণ অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন আমির। স্বীকৃতি হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসর থেকে বিশেষ জুরি পুরস্কার দেওয়া হয় তাকে। এ ছাড়া সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। ভিন্ন ধারার গল্প এবং বার্তানির্ভর ছবিতে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। ছবিতে নিজের চরিত্র বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে কোনো রকম ছাড় দিতে রাজি নন আমির। এ জন্য ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা বসেছে তাঁর নামের পাশে। প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য ৪৫ কোটি রুপির কাছাকাছি পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

৪. অক্ষয় কুমার- 'খিলাড়ি’ তারকা অক্ষয় কুমারের জনপ্রিয়তাও চোখে পড়ার মতো। বলিউডের জনপ্রিয় তারকা হওয়ার জন্য যা যা প্রয়োজন, তার সবই আছে তাঁর ভেতর। সাবলীল অভিনয় দিয়ে তিনি জয় করে নিয়েছেন অগণিত ভক্ত ও দর্শকের হৃদয়। অ্যাকশন ঘরানার ছবিতে দারুণ সাফল্য পেয়েছেন ৪৭ বছর বয়সী অক্ষয়। তাঁর অভিনীত সর্বশেষ কয়েকটি ছবি ভালো ব্যবসা করেছে। বর্তমানে ছবিপ্রতি ৪০ থেকে ৪৫ কোটি রুপি পারিশ্রমিক হাঁকছেন অক্ষয়।

৫. শাহরুখ খান- বলিউডের বাদশাহ বলা হয় শাহরুখ খানকে। স্বতন্ত্র অভিনয়শৈলী আর অসাধারণ পর্দা উপস্থিতি দিয়ে বছরের পর বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন এই ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা। ভক্তদের হৃদয়ে স্থায়ী আসনও পেতেছেন ৪৯ বছর বয়সী এ তারকা অভিনেতা। তাকে সব সময় রুপালি পর্দায় দেখার জন্য অস্থির হয়ে থাকেন তাঁর ভক্ত ও দর্শকেরা। এত কিছুর পরও জনপ্রিয়তার পাল্লায় তাঁর পারিশ্রমিক সমসাময়িক অভিনেতাদের তুলনায় কিছুটা কমই বলতে হয়। ছবিপ্রতি ৩৫ কোটি রুপির কাছাকাছি পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

আরও পড়ুন