বিনোদন, বলিউড

বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের জন্মদিন আজ

ফারুক

ডিবিসি নিউজ

রবিবার ১৭ই জুলাই ২০২২ ০৩:২৫:৩৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন আজ। প্রায় দুই দশক ধরে বিনোদন দুনিয়ায় কাজ করছেন তিনি। ১৯৮৩ সালের ১৬ই জুলাই হংকং-এ জন্মগ্রহণ করেন ক্যাটরিনা। তার বাবা ভারতীয়, মা ব্রিটিশ নাগরিক। পারিবারিক কারণে শৈশবে বিভিন্ন দেশে বেড়ে উঠেছেন ক্যাট।

মাত্র ১৪ বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে আবির্ভাব ক্যাটরিনা কাইফের।

সেসময় বাস করতেন যুক্তরাজ্যে।

পরবর্তীতে বলিউডে চলে আসেন।

প্রথম দিকে, নির্মাতারা তাকে নিতে চাইতেন না।

কারণ, তিনি হিন্দি বলতে পারতেন না।

তবে ধীরে ধীরে, নিজের মেধা ও শ্রম দিয়ে, এসব বাধা অতিক্রম করে, নিজেকে গড়ে তোলেন ।
  


২০০০ সালে 'বুম' ছবির মাধ্যমে যাত্রা শুরু ক্যাটরিনার।

ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে, ' ম্যায়নে প্যায়ার কিউ কিয়া' দিয়ে টিকে যান বলিউডে।

এরপর ২০০৫ সালে ‘সরকার’ সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন ।
   


কামলি কামলি', 'চিকনি চামেলি', 'শিলা কী জওয়ানি', 'কালা চশমা' আর 'আফগান জালেবি' গানে দুর্দান্ত নাচের কারণে সুপার-ডুপার হিট। '

এছাড়া  'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ধুম থ্রি'র মতো অনেক ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকনন্দিত হন।

শুধু হিন্দি ছবিই নয় এর পাশাপাশি তেলেগু ও মালায়লাম ছবিতেও অভিনয় করেছেন ক্যাটরিনা ।
 


ইস্টার্ণ আই সাময়িকীর, পাঠকদের ভোটে,  বিশ্বের সবচেয়ে, যৌনাবেদনময়ী এশীয় নারী হিসেবে, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত, পরপর তিন বছর নির্বাচিত হন।

চারবার স্ক্রিন অ্যাওয়ার্ড, একবার আইফা অ্যাওয়ার্ড, দুইবার স্টার গিল্ড অ্যাওয়ার্ড, চারবার স্টারডাস্ট অ্যাওয়ার্ড, চারবার জি সিনে অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেন ক্যাটরিনা কাইফ। 
 

আরও পড়ুন