খেলাধুলা, ফুটবল

বলিভিয়া-আর্জেন্টিনা ম্যাচ রাত ২টায়

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই অক্টোবর ২০২০ ০৫:০০:২৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ বাছাই ম্যাচের ব্যস্ততা কনমেবল অঞ্চলে। রাতে বলিভিয়ার মাঠে খেলতে যাবে দুইবারের বিশ্ব-চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচ শুরু হবে রাত ২টায়। বুধবার ভোর ৬টায় পেরুর মাঠে অতিথি জায়ান্ট ব্রাজিল।

ইকুয়েডরের বিপক্ষে জিতে শুরু করলেও পয়েন্ট টেবিলে রাজত্ব রাখতে বলিভিয়ার বিপক্ষে লা পাজে জয়ই চাই মেসির আর্জেন্টিনার। প্রথম ম্যাচের পর  কোচ স্কালোনির পর্যবেক্ষ হলো আক্রমণের তুলনায় রক্ষণে দুর্বলতা ছিল আর্জেন্টিনার।

সি-লেভেল থেকে প্রায় ১১ হাজার ৯শ ৭৫ ফিট ওপরে লা পাজ। পৃথিবীর সবচেয়ে উচু শহর লা পাজে খেলতে প্রতিপক্ষের সাথে অতিথিদের সামলাতে হয় বাতাসের চাপও।

কোপা আমেরিকার ফাইনালের পর আবারো মুখোমুখি হবে পেরু-ব্রাজিল।মারাকানা স্টেডিয়ামের ফাইনালে ব্রাজিলের কাছে হারে পেরুভিয়ানরা। এবার ঘরের মাঠে প্রতিশোধ নিতে মুখিয়ে দলটা।

আরও পড়ুন