খেলাধুলা, ক্রিকেট

বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশহীন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর আজ থেকে শুরু হচ্ছে। সময় ও স্রোতের নিয়ম মেনেই বাংলাদেশের অংশগ্রহণ ছাড়াই মাঠে গড়াচ্ছে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের শ্রেষ্ঠত্বের লড়াই। উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে সকাল সাড়ে এগারোটায় শ্রীলঙ্কার সিংহলিজ স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান দল আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে এবং সায়িম আইয়ুব ও সালমান আঘারা ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন। অন্যদিকে, ডাচ দলেও ভ্যান মিকারান ও ম্যাক্স ও’দুদদের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন।

 

দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে তিনটায় কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে, যেখানে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে বাংলাদেশের খেলার কথা থাকলেও ঘটনাপ্রবাহে স্কটল্যান্ড জায়গা করে নিয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে সর্বশেষ সিরিজে হারলেও ক্যারিবীয় ব্যাটার শেমরন হেটমায়ার তিন ম্যাচে ১৭১ রান করে স্পটলাইটে আছেন এবং আজকের ম্যাচে তিনি এক্স ফ্যাক্টর হতে পারেন। 

 

দিনের শেষ ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় ঘরের মাঠ ওয়াংখেড়েতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত। হট ফেভারিট ভারত প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকাকে এবং শেষ সিরিজে নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে। বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মার ওপর এই ম্যাচে বাড়তি নজর থাকবে।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন