ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
রোববার (১৬ আগস্ট) নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট ও দেশটির মানুষের জন্য এটি সত্যিই এক ঐতিহাসিক অর্জন। এখন তাদের প্রাপ্য সম্মান দেওয়ার সময় এসেছে যে স্বীকৃতি হয়তো অতীতে অনেকের কাছ থেকেই যথেষ্ট মেলেনি।’
এই জয়ে একাধিক ক্রিকেটারের অবদানের কথা উল্লেখ করে বিশপ লেখেন, ‘মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসানসহ অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে বিশেষভাবে হাসান মাহমুদের কথা বলতেই হয়। কয়েক বছর ধরেই তিনি দারুণ নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বোলিং করে আসছেন। তার বোলিং অ্যাকশনও বেশ কার্যকর ও ছন্দময়।’
সবশেষে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স ও তার কোচিং স্টাফের প্রশংসা করে তিনি বলেন, ‘ফিল সিমন্স এবং তার পুরো দলের জন্যও আমি ভীষণ খুশি। বাংলাদেশের জন্য এটি সত্যিই অসাধারণ এক অর্জন।’
ডিবিসি/ আরএফই