বাংলাদেশ, রাজধানী

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি ভিত্তিতে ২ কোটি ১৯ লাখেরও বেশি হাম-রুবেলার টিকা সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে এ জরুরি টিকাদান কর্মসূচিতে সার্বিক সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এ কর্মসূচির আওতায় সরবরাহকৃত দুই কোটিরও বেশি টিকা দেশের পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে হাম ও রুবেলার মতো মারাত্মক সংক্রামক রোগের হাত থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা প্রদান করবে।

 

জনস্বাস্থ্য উদ্যোগটিকে ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি বা বৈশ্বিক স্বাস্থ্য নীতির একটি কার্যকর প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে। মার্কিন দূতাবাসের মতে, বিদেশের মাটিতে যেকোনো রোগের প্রাদুর্ভাব প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ করা সম্ভব হলে তা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ উভয় দেশকেই স্বাস্থ্যগত দিক থেকে অধিকতর নিরাপদ রাখে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন