বাংলাদেশের পাসপোর্টে 'একসেপ্ট ইসরায়েল' বা 'ইসরায়েল ব্যতীত' শর্ত পুনরায় বহাল করা হয়েছে। গত ৭ই এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
আজ রবিবার (১৩ই এপ্রিল) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ।
আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, 'এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত'। তবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।
ডিবিসি/এএনটি