খেলাধুলা, ক্রিকেট

বাংলাদেশের কাছে হারের পর এবার ৪৪ হাজার ডলার জরিমানার মুখে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডারউইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক ৯ উইকেটের পরাজয়ের পর এবার স্লো ওভার-রেটের শাস্তির মুখে পড়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার কম বল করায় প্যাট কামিন্সের দলকে বড় অঙ্কের আর্থিক জরিমানা ও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কর্তনের মুখোমুখি হতে হচ্ছে।

ম্যাচের তৃতীয় দিন শনিবার নির্ধারিত ৯০ ওভারের জায়গায় ৮৬ ওভার করতে পেরেছিল অজিরা। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার ঘাটতির জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা কাটা হয়। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ২০ হাজার ডলার ম্যাচ ফির হিসেবে একাদশের ১১ জন মিলিয়ে মোট ৪৪ হাজার ডলার (জনপ্রতি ৪ হাজার ডলার) জরিমানা হতে পারে। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিল থেকেও অস্ট্রেলিয়ার ৪ পয়েন্ট কেটে নেওয়া হতে পারে।

 

বাংলাদেশ দলও প্রথম ইনিংসে ধীরগতিতে বোলিং করলেও অস্ট্রেলিয়াকে ৫৩ ওভারেই অলআউট করে দেওয়ায় নিয়ম অনুযায়ী তারা শাস্তি এড়াচ্ছে। বিপরীতে বাংলাদেশ ১৩৮ ওভার ব্যাট করায় শাস্তির পুরো দায় পড়ছে অস্ট্রেলিয়ার ওপরই। তবে স্থানীয় আবহাওয়াসহ সার্বিক দিক বিবেচনা করে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

সূত্র: ইয়াহু স্পোর্টস

আরও পড়ুন