বাংলাদেশ, জাতীয়

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে ডিসেম্বর ২০২৫ ১১:১৩:৩৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আজ রবিবার (২৮শে ডিসেম্বর) সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

 

শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সরকারের উপদেষ্টামণ্ডলী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, তিন বাহিনীর প্রধানরা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে, গত ২৩শে ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল যে, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। আজকের শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দেশের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করলেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন