বাংলাদেশ, বিজ্ঞাপন

বাংলাদেশে এলো টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এআই ভিত্তিক গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ডুয়েল প্রোডাক্ট লাইন উন্মোচন করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ২০২৬ তারিখে ঢাকার একটি অনুষ্ঠানে ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভ-জি ডিভাইস দুটি প্রদর্শন করা হয়। অসাধারণ ফটোগ্রাফি এবং ব্যাটারি ইনোভেশনের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনগুলো দেশের বাজারে একটি নতুন মাইলফলক স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। টেকনোর এই নতুন কালেকশনে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

সাশ্রয়ী মূল্যে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে বাজারে আসা ক্যামন ৫০ মডেলে রয়েছে সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য এতে আইপি ৬৮/৬৯/৬কে রেটিং এবং হাই মুভিং সাবজেক্ট ক্যাপচারের জন্য ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লের এই ফোনে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং মিডিয়াটেক হেলিও জি২০০ আল্টিমেট প্রসেসর। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ এই ফোনের ৮/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ভ্যাট প্রযোজ্য সাপেক্ষে ৩০,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সিরিজের ফ্ল্যাগশিপ মডেল হিসেবে ক্যামন ৫০ আল্ট্রা ফাইভ-জি-তে রয়েছে আরও শক্তিশালী ক্যামেরা সেটআপ। এতে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি একটি ৫০ মেগাপিক্সেল থ্রিএক্স অপটিক্যাল টেলিফটো লেন্স এবং ৬০এক্স সুপারজুম প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর চালিত এই ফোনে টেকনোর সম্পূর্ণ এআই স্যুইট এবং এলা অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাবে। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এতেও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রাখা হয়েছে, যা অতি শীঘ্রই দেশের বাজারে বিভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

 

অন্যদিকে, গেমিং এবং পাওয়ার ইউজারদের জন্য আসা পোভা কার্ভ ২ ফাইভ-জি ফোনে রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। মাত্র ৭.৪২ মিলিমিটার পুরুত্বের এই ফোনটি এক চার্জে টানা ৩ দিন ব্যবহার করা যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভ-জি প্রসেসরের পাশাপাশি নেটওয়ার্ক বুস্ট করার জন্য জি১ এবং এসই১ চিপসেট ব্যবহার করা হয়েছে। ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস সমৃদ্ধ কার্ভড অ্যামোলেড ডিসপ্লের এই ফোনটির বাজারমূল্য ভ্যাট প্রযোজ্য সাপেক্ষে ৩৬,৯৯৯ টাকা।

 

টেকনোর এই নতুন ডিভাইসগুলোতে দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্টের নিশ্চয়তা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে তিন বছরের ওএস আপডেট ও পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ। এছাড়া ব্যবহারকারীরা প্রথম তিন বছর প্রতি বছর ৫০ জিবি করে বিনামূল্যে টেকনো ক্লাউড স্টোরেজ সুবিধা পাবেন। প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং আধুনিক এআই ফিচারের মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই টেকনোর মূল লক্ষ্য। বর্তমানে ক্যামন ৫০ এবং পোভা কার্ভ ২ ফাইভ-জি দেশব্যাপী সকল আউটলেটে পাওয়া যাচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন