বাংলাদেশ, জাতীয়

বাংলাদেশে ফেসবুক ডাউন, ব্যবহার করতে পারছেন না অনেকে

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অনেকেই অভিযোগ করেছেন, তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করতে পারছেন না। পাশাপাশি, অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং নিউজ ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথাও জানিয়েছেন অনেকে। ডাউন ডিটেক্টরসহ প্রযুক্তি বিভ্রাট শনাক্তকারী বিভিন্ন ওয়েবসাইটেও ফেসবুক ডাউনের এই তথ্য উঠে এসেছে।

 

ফেসবুক ডাউন হওয়ার বিষয়ে মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, তা-ও এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে হঠাৎ তৈরি হওয়া সাময়িক এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও বিরক্তি দেখা দিয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন