বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে যোগ দিচ্ছেন ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম আব্বাস

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব। এ প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। স্কোয়াডের আক্রমণভাগ ও শক্তির গভীরতা বাড়াতে ইংল্যান্ড প্রবাসী উইঙ্গার অ্যাডাম আব্বাসকে দলে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে ভবনে ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তিনি জানান, আগামী ৪-৫ দিনের মধ্যেই দেশে এসে ক্যাম্পে যোগ দেবেন ১৯ বছর বয়সী এই তরুণ ফুটবলার।

 

ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদল এবং বার্নলি অনূর্ধ্ব-১৮ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে অ্যাডাম আব্বাসের। তাঁর পারফরম্যান্সের ভিডিও ফুটেজ ও প্রোফাইল পর্যালোচনা করে মুগ্ধ হয় বাফুফের টেকনিক্যাল টিম। গত এপ্রিল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করে ফেডারেশন। পরবর্তীতে তাঁর পাসপোর্টসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

 

উল্লেখ্য, এবারের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে শক্ত ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শক্তিশালী সিরিয়া, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং আয়োজক দেশ উজবেকিস্তান।

আরও পড়ুন