‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে

বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬ অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বরে গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম নেতৃত্ব সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৬’। দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন)।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের ৩০০-এর বেশি আইটি লিডার, প্রযুক্তি উদ্যোক্তা ও উদ্ভাবক অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এতে ৩০-এর বেশি বিশিষ্ট প্রযুক্তি ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞ বক্তব্য ও আলোচনায় অংশ নেবেন।

 

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ট্রাস্ট ইন ব্যাংকিং, ইন্ডাস্ট্রি–একাডেমিয়া পার্টনারশিপ-এর মাধ্যমে ভবিষ্যৎ ডিজিটাল কর্মশক্তি তৈরি, নারী উদ্যোক্তাদের উদ্ভাবন ও নেতৃত্ব এবং এআই-ড্রাইভেন বাংলাদেশ: ফ্রম ভিশন টু এক্সিকিউশনসহ প্রযুক্তি ও ডিজিটাল খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। থাকবে কি-নোট ও অতিথি বক্তাদের সেশন, একাধিক প্যানেল আলোচনা, অডিয়েন্স এনগেজমেন্ট, লিডারশিপ-ফোকাসড
আলোচনা এবং দেশের আইটি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ।

 

বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্কের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট ফারুক আজম আরশাদ বলেন, ’এআই এখন ভবিষ্যতের বিষয় নয়, এটি বর্তমানের বাস্তবতা। বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তি, ব্যবসা ও শিক্ষা খাতের মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি। বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৬ সেই সহযোগিতা ও সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’

 

আয়োজকদের মতে, দায়িত্বশীল ও কার্যকর এআই ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী করা সম্ভব। সম্মেলনটি দেশের প্রযুক্তি নেতৃত্বের মধ্যে জ্ঞান বিনিময় ও নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন