বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহের দুই কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১ নম্বর সম্মানিত সদস্য তারেক রহমান নির্দেশনায়, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ইঞ্জিনিয়ার ইসরাত হোসেন (এমপি)-এর সম্মতিক্রমে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হক শামীম এবং সাংগঠনিক সম্পাদক হেলালুজ্জামান হেলালের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দক্ষিণ জেলা কমিটিতে মো. হাসমত জামান সাগরকে আহ্বায়ক এবং মুশফিকুল হক তপুকে সদস্যসচিব, রাশেদুজ্জামান রাশেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার মো. শাহজাহানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩৩ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া উত্তর জেলা কমিটিতে হারুন অর রশীদকে আহ্বায়ক, আজিজুল হাই সোহাগকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. খায়রুল হাসান বাপ্পীকে সদস্যসচিব নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ডিবিসি/এসএফএল