যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের তিনদিনের সফর শেষে ঢাকার মার্কিন দূতাবাস বলছে, তার এই সফরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
আজ শনিবার (১ আগস্ট) যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তা জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, সার্জিও গোর ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে তার সফর শেষ করেছেন। ঢাকায় অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক প্রভাবিত করা, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করেন সার্জিও গোর।
এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপকতা ও গভীরতাকে তুলে ধরেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ডিবিসি/ এইচএপি