খেলাধুলা, ক্রিকেট

বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৯ই এপ্রিল ২০২০ ১১:২২:১৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুই বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তেই স্থগিত করা হয়েছে সফর: বিসিবি।

করোনাভাইরাসের কারণে এবছরের জুনে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। অজিদের সিদ্ধান্তের খবর  নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

বিসিবি থেকে পাঠানো মেইলে বলা হয়, আসছে জুনে পুর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ঢাকায় আসার কথা ছিলো অজিদের। ১১ জুন ঢাকায় এবং ২৩ জুন চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথাছিলো। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিবির যৌথ সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে এই সিরিজ।

আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত এই দুই ম্যাচের জন্য সুবিধাজনক সময়ের অপেক্ষায় দুই দেশের ক্রিকেট বোর্ড।  

আরও পড়ুন