আন্তর্জাতিক, ভারত

বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে প্রথম দফায় ২৭ কিলোমিটার জমি বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। বুধবার (২০ মে) বিকেলে সচিবালয় নবান্নের সভাঘরে বিএসএফের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই জমি হস্তান্তর করেন।

এর মধ্য দিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকের ১০ দিন এবং ক্ষমতায় আসার মাত্র ১১ দিনের মাথায় বিএসএফের কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার।

 

সীমান্তের নিরাপত্তা জোরদার করতে মূলত দুই ধরনের জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজ্যের ৯টি জেলা জুড়ে ছড়িয়ে থাকা মোট ৩২ একর সরকারি খাস জমি এবং ৫টি জেলা থেকে সংগৃহীত মোট ৪৩ একর ব্যক্তিগত বা কেনা জমি। হস্তান্তরিত এই ২৭ কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির সম্পূর্ণ আর্থিক মূল্য বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর।

 

উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার কিলোমিটারের দীর্ঘ সীমান্তের মধ্যে এককভাবে পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে প্রায় ২২০০ কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় এখনও কোনো কাঁটাতারের বেড়া নেই। সেই অরক্ষিত সীমানা সুরক্ষিত করতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই দ্রুত পদক্ষেপ নেওয়া হলো।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন