বিনোদন, সংস্কৃতি

বাংলা গানেও অনন্য নাম বাপ্পি লাহিড়ি

Sadat Shahed

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই ফেব্রুয়ারি ২০২২ ০৫:৩৯:৩৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সঙ্গগীত জগতে একের পর তারকার পতন। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর পরপারে পাড়ি জমালেন আরেক কিংবদন্তী শিল্পী বাপ্পি লাহিড়ি। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মারা যান কিংবদন্তী গায়ক বাপ্পি লাহিড়ি।

বাংলা গানের জগতে এক অনন্য নাম বাপ্পি লাহিড়ি।কাজের জায়গা করেছিলেন মুম্বাই। কিন্তু, টালিগঞ্জের সিনেমা পাড়ার প্রতি ছিলো তার চিরকালীন টান। অনেক শ্রোতাপ্রিয় বাংলা গান সৃষ্টি করেছেন তিনি।  বাংলা চলচ্চিত্র আর আধুনিক গান মিলিয়ে বাপ্পি লাহিড়ির ভাণ্ডার সমৃদ্ধ। সংগীতে মঙ্গলদীপ জ্বেলেছিলেন তিনি। পাঁচ দশক বাংলা আর হিন্দি সিনেমায় রাজত্ব করেন। দীর্ঘ সময় শারদীয় পূজা, বিয়ে কিংবা পাড়ার জলসায় বাপ্পি লাহিড়ির সুর আর কণ্ঠ ছিলো অনিবার্য। গেয়েছেন বাংলা সিনেমায়। মাতিয়েছেন মঞ্চ।

বাংলা সঙ্গীতের আরেক নক্ষত্র সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের একদিনের ব্যবধানে চলে গেলেন বাপ্পি লাহিড়ি।

১৯ বছর বয়সে মুম্বাই চলে যান কলকতার লাহিড়ি বাড়ির ছেলে। ১৯৭৩ প্রথম হিন্দি সিনেমায় সংগীত পরিচালনা দিয়ে ভিত গড়েন। তারপর কয়েক যুগে গড়ে তুলেন দুর্গ। বাংলা সিনেমায়ও অসংখ্য জনপ্রিয় গান উপহার দেন তিনি। জনপ্রজীবনে এত গুলো দিন, ঔ শোন পাখি, আমার আজ জীবন মরণ, তুমি আমার সোনা, মন্দ কিছু বলোনাসহ অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

বাপ্পি লাহিড়ির আসল নাম অলোকেশ লাহিড়ি। ১৯৫২ সালে জলপাইগুড়ি জেলায় তাঁর জন্ম। ডাক নাম ছিল বাপি। এক আত্মীয়ের রাখা নামেই তিনি বিশ্ব কাঁপিয়েছেন। বাবা অপরেশ লাহিড়ি আর মা বাঁশুড়ি লাহিড়ি দু'জনেই বাংলা সংগীত জগতে পরিচিত নাম ছিলেন। বাপ্পি লাহিড়ির গানের হাতেখড়ি হয় পরিবারেই।

আরও পড়ুন