ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘ভিক্টোরিয়া বেস’-এ ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
আল-জাজিরা ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে জানিয়েছে, ওই ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইরাকি সংবাদমাধ্যমগুলো নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই ঘাঁটি লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন ঘাঁটির ভেতরে আছড়ে পড়ে এবং অন্যটি আকাশেই গুলি করে ভূপাতিত করা হয়।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/কেএলডি