বাগেরহাটের খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে ফাতেমা নামের আট বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। সোমবার (১ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মাজারে অবস্থানরত এক বুদ্ধি প্রতিবন্ধীর মেয়ে ফাতেমা দিঘির ওই ঘাটে গোসল করতে নেমেছিল। এ সময় হঠাৎ একটি কুমির এসে শিশুটিকে টেনে পানির নিচে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। রাত পর্যন্ত শিশুটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত ছিল। পরিস্থিতি পর্যবেক্ষণে ও উদ্ধারকাজে সহায়তার জন্য স্থানীয় প্রশাসন, মাজার কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
ডিবিসি/আরএসএল