জেলার সংবাদ

বাগেরহাটের নিক্সন মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ল ক্লিনিকসহ ১৩ দোকান

বাগেরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন নিক্সন মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই অগ্নিকাণ্ডে অন্তত ১৩টি দোকান এবং একটি ক্লিনিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ ও উপ-সহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদের প্রত্যক্ষ নেতৃত্বে এই অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালিত হয়।

 

সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে। গভীর রাতে মার্কেট বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন