বাংলাদেশ, জেলার সংবাদ

বাগেরহাটে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ১

বাগেরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশা এলাকায় পরোয়ানাভুক্ত আসামি নাদিমকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে রাজু নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) দুপুরে আসামি নাদিমকে গ্রেপ্তারের সময় তার ভাই সাগর অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্য রাজু আহত হন। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আসামিকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা হয়েছে। ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে

আরও পড়ুন