জেলার সংবাদ

বাগেরহাটে বনবিড়ালের আক্রমণে এক রাতেই প্রাণ গেল ৩০০ মুরগির

বাগেরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাটের শরণখোলায় এক রাতেই একটি খামারের তিন শতাধিক ব্রয়লার মুরগি মারা গেছে। বন্য প্রাণী বনবিড়ালের (বাঘডাশ) আক্রমণেই মুরগিগুলো মারা গেছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত খামারি। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার খোন্তাকাটা গ্রামের আমিনুর সরদারের পোলট্রি খামারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি আমিনুর সরদার জানান, সৌদি আরব থেকে দেশে ফিরে তিনি নিজ বাড়িতে এক হাজার ব্রয়লার মুরগির একটি খামার গড়ে তোলেন। বুধবার রাতে স্বাভাবিক নিয়মেই মুরগিকে খাবার ও পানি দিয়ে তিনি ঘরে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, শেষরাতের দিকে কোনো এক সময় খামারের সুরক্ষানেটের ফাঁক গলে ভেতরে প্রবেশ করে বনবিড়াল।

 

বৃহস্পতিবার সকালে খামারে ঢুকে আমিনুর দেখতে পান শত শত মুরগি মৃত অবস্থায় মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। প্রতিটি মৃত মুরগির শরীরেই ধারালো নখ ও দাঁতের আঘাতের স্পষ্ট চিহ্ন দেখতে পাওয়া যায়। এই আকস্মিক হামলায় তার খামারের অন্তত অর্ধলক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

আরও পড়ুন