বাংলাদেশ, জেলার সংবাদ

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাগেরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৮ জনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বাকী ৪ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন।

 

ঘটনার বিবরণ দিয়ে ওসি বলেন, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে তিন নারীসহ মাইক্রোবাসের চারজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সুকান্ত পাল জানান, তার হাসপাতালে মোট ৬ জনকে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ৪ জন আগেই মারা গেছেন। দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বলেন, রামপালের দুর্ঘটনায় হতাহত ১১ জনকে তাদের হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আটজনকে মৃত ঘোষণা করা হয়। আর আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন