জেলার সংবাদ

বাগেরহাটে মাছ চুরির অপরাধে যুবকের চোখ উপড়ে ফেলার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের আংরা বিলে মাছ চুরির অভিযোগে শুকুর (৪২) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আংরা বিলের একটি মাছের ঘেরে জাল ফেলে চুরির সময় শুকুর ও দিনু মোল্লা নামে দুই ব্যক্তিকে ধরে উত্তেজিত জনতা মারধর করে। এ সময় শুকুরের হাত-পা ভেঙে দেওয়া হয় এবং তার চোখ উপড়ে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে।

 

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, আহত শুকুর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন