বাংলাদেশ, জেলার সংবাদ

বাগেরহাটে লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

মোংলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পূর্ব সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১১ মার্চ) সকালে সুন্দরবন সংলগ্ন চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। দুপুরে পূর্ব সুন্দরবনের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ইনচার্জ সুরুজিত চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবন থেকে একটি চিত্রা হরিণ লোকালয়ে চলে আসে। পরে পূর্ব সুন্দরবনের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় গাববাড়িয়া এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

পরবর্তীতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশক্রমে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যদের উপস্থিতিতে হরিণটিকে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন