বাংলাদেশ, জেলার সংবাদ

বাগেরহাটে হাত-পা ও মুখ বেঁধে শিশু হত্যা

বাগেরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৭ই এপ্রিল ২০২৪ ০১:৩৭:২৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাটের মোল্লাহাটে বলাৎকারের পর হাত-পা ও মুখ বেঁধে মো. আহসান বিশ্বাস (৫) নামের এক শিশু হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামের জনৈক দাউদ শরীফের বরাজের পাশের একটি গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে শিশুটিকে বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে শিশুটির পরিবারের অভিযোগ জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবি জানিয়েছেন স্বজনরা। হত্যার শিকার শিশু মো. আহসান বিশ্বাস নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চরশুকতাইইল গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে। সে মায়ের সঙ্গে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামে নানা ফিরোজ আহমেদের বাড়িতে থাকত। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে বলাৎকারের পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। আশা করছি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন