বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামের দাউদ শরীফের পানের বরজের সামনে ফাঁকা জায়গা থেকে সার্জিক্যাল টেপ দ্বারা হাত, পা ও মুখমন্ডল বাঁধা মৃত অবস্থায় ৫ বছরের এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার (৫ এপ্রিল) আনুমানিক দুপুর ২টার দিকে মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামের কামরুজ্জামানের ছেলে মোঃ আহসান বিশ্বাস (৫) হারিয়ে যায়। পরে একই এলাকায় দাউদ শরীফের পানের বরজের সামনে ফাঁকা জায়গা থেকে নির্মমভাবে পলিথিনে মুখ পেঁচিয়ে সার্জিক্যাল টেপ দ্বারা হাত, পা ও মুখমন্ডল বাঁধা মৃত অবস্থায় হারিয়ে যাওয়া আহসান বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, মামলা দায়ের করা হয়েছে। ঘাতকদের শনাক্ত এবং গ্রেপ্তার অভিযান চলমান। এ ঘটনাটি পরিবারিক এবং সামাজিক অবক্ষয়ের কারণে সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে।
ডিবিসি/ এসএইচ