জেলার সংবাদ

বাগেরহাটে ১৪ কেজি গাঁজাসহ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম তালুকদার (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলাধীন ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইব্রাহিম তালুকদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মিলন তালুকদারের ছেলে।

 

র‌্যাব-৬ এর অপারেশন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, মাদকদ্রব্যের একটি চালান নিয়ে এক ব্যক্তি রামপালের দিকে যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল রামপাল উপজেলার ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।

 

এর আগে, ইব্রাহিম ফেনী থেকে গাঁজার ওই চালানটি নিয়ে কাটাখালী বাসস্ট্যান্ডে আসেন। সেখান থেকে একটি যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়িতে করে রামপালের দিকে যাচ্ছিলেন তিনি। গাড়িটি ফয়লাহাট এলাকায় পৌঁছালে র‌্যাব সদস্যরা তার গতিরোধ করেন এবং তল্লাশি চালান। এ সময় ইব্রাহিমের কাছে থাকা মালামালের ভেতর প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করেন র‌্যাব সদস্যরা।

 

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন