বাংলাদেশ, সারা বাংলা

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: তিন আসামি ৩ দিনের রিমান্ডে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২১শে ডিসেম্বর ২০২০ ০৬:২৮:১৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত যুবলীগ নেতা আনিসসহ তিন আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

দুপুরে কুষ্টিয়ার সিনিয়র চিফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট কুমারখালী আমলী আদালতের বিচারক সেলিনা খাতুন এ আদেশ দেন।

এর আগে, সকালে ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, যুবলীগ কর্মী হৃদয় আহমেদ এবং সবুজ হোসেনকে আদালতে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হলে, শুনানি শেষে বিচারক তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনা ঘটে। শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন