বাংলাদেশ, জাতীয়

বাঙালির শোকের মাস আগস্ট

আবু বকর

ডিবিসি নিউজ

সোমবার ১লা আগস্ট ২০২২ ০৬:০০:০৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুরু হলো বাঙালির শোকের মাস- আগস্ট। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এ মাসেই সূচিত হয় ইতিহাসের কলঙ্কিত অধ্যায়।

বাঙালির ইতিহাসে এক ভয়াল অধ্যায়। নিষ্ঠুরতার মাস আগস্ট। স্বাধীন বাংলাদেশের সবচেয়ে কলঙ্কিত ঘটনা ঘটে এ মাসে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট চরম নৃশংসতায় ঘাতকরা বুলেট দিয়ে ঝাঁঝরা করে সপরিবারে হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

 

পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

 

পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।

 

দেশের বাইরে থাকায় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সেদিন প্রাণে বেঁচে যান।

 

১৯৯৬ সালে ক্ষমতায় ফেরার পর ১৫ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন শুরু করে আওয়ামী লীগ।

 

২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে রচিত হয় আরো এক কালো অধ্যায়ের। শেখ হাসিনাকে হত্যা করতে চালানো হয় গ্রেনেড হামলা। প্রাণ হারান দলটির ২৪ জন নেতাকর্মী। একেবারে অল্পের জন্য প্রাণে বাঁচেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, তবে আহত হন।

 

এ মাসে আরেকটি নারকীয় ঘটনা ঘটে ২০০৫ সালে। ১৭ই আগস্ট দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা হয়, যা দেশে জঙ্গিবাদের উত্থানের আরেক রূপ।

 

শোকাবহ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন একাধিক কর্মসূচি পালন করে থাকে।

আরও পড়ুন