বিবিধ

বাজারে এলো ভিমোটোর নতুন দুই ইলেকট্রিক স্কুটার

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

রবিবার ৬ই সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬:০৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভিমোটোর দুটি নতুন ইলেকট্রিক স্কুটার। এর একটি হলো 'সিইউ ডুকাটি এডিশন' এবং অন্যটি 'ভিমোটো সিইউ মিনি'। ভিমোটোর সিইউ ডুকাটি এডিশনের নতুন এই ইলেকট্রিক স্কুটারটি বিশ্বখ্যাত ইতালীয় প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড ডুকাটির সঙ্গে আনুষ্ঠানিক লাইসেন্সিং সহযোগিতায় তৈরি একটি বিশেষ সংস্করণ। অন্যদিকে, 'ভিমোটো সিইউ মিনি' হলো সিইউ মডেলের আরও ছোট, হালকা ও শহুরে যাতায়াতকেন্দ্রিক সংস্করণ। একবার পূর্ণ চার্জে এই স্কুটারটি সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।

সিমবা মোটরসের হাত ধরে রাজধানীর পল্টনে ভিমোটোর (ইভি লাইফ) নতুন শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে শনিবার স্কুটার দুটি উন্মোচন করা হয়। ইভি লাইফের নতুন এই থ্রি-এস (3S) শোরুম উদ্বোধন ভিমোটোর বিক্রয় কার্যক্রম ও গ্রাহকসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সিমবা মোটরস।

 

নতুন উন্মোচিত সিইউ ডুকাটির রেসিং ঐতিহ্য থেকে অনুপ্রাণিত রং, গ্রাফিক ডিজাইন ও স্পোর্টি উপস্থিতি স্কুটারটিকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে। পরিবেশবান্ধব নগরযাত্রার পাশাপাশি যাঁরা প্রিমিয়াম ও রেসিং-অনুপ্রাণিত নকশা পছন্দ করেন, তাঁদের জন্য এটি একটি আকর্ষণীয় সংযোজন। সিইউ ডুকাটি এডিশনের নতুন এই ইলেকট্রিক স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার, মোটরের সর্বোচ্চ ক্ষমতা ২ দশমিক ৩ কিলোওয়াট এবং একবার পূর্ণ চার্জে চলার সক্ষমতা সর্বোচ্চ ৮০ কিলোমিটার। এতে রয়েছে ৭২ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জ হতে প্রায় চার ঘণ্টা সময় নেয়। এই স্কুটারটির দাম ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।

 

অন্যদিকে সহজ পরিচালনা, যানজটে স্বচ্ছন্দ চলাচল এবং অল্প জায়গায় পার্কিং সুবিধার কারণে 'ভিমোটো সিইউ মিনি' মডেলটি মূলত প্রতিদিনের স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য তৈরি। আগে ভিমোটো বাংলাদেশের লাইনআপে শুধু সিইউ মডেলটি যুক্ত ছিল। ভিমোটো সিইউ মিনির সর্বোচ্চ কনফিগারেশনে রয়েছে ১ দশমিক ৪ কিলোওয়াট ক্ষমতার মোটর, ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতি এবং এক চার্জে ৭০ কিলোমিটার চলার সক্ষমতা। এতে ব্যবহৃত ৬০ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি পূর্ণ চার্জ হতে প্রায় চার ঘণ্টা সময় নেয়। স্কুটারটির দাম ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা।

 

ভিমোটো ইউরোপের এক নম্বর ইভি (EV) ব্র্যান্ড। বর্তমানে ৯০টির বেশি দেশে ভিমোটো তাদের পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার নিয়ে গ্রাহকদের ইভি অভিজ্ঞতা বদলে দিতে কাজ করছে। বাংলাদেশে ইতিমধ্যে ভিমোটোর বিভিন্ন মডেলের ইলেকট্রিক বাইক ও স্কুটার পাওয়া যাচ্ছে। বর্তমান মডেলগুলোর মধ্যে রয়েছে ভিমোটো টিসি, ভিমোটো টিএসএক্স, ভিমোটো সিইউ, ভিমোটো স্ট্রিট হান্টার, ভিমোটো সিটি এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিমোটো স্ট্যাস। এ ছাড়া ইম্যাক্স সিরিজের ইম্যাক্স ৬০০, ইম্যাক্স এস৬০০, ইম্যাক্স এস৮০ এবং ইম্যাক্স এফএক্স মডেলও দেশের বাজারে পাওয়া যাচ্ছে। নতুন ডুকাটি এডিশন ও সিইউ মিনি যুক্ত হওয়ায় বাংলাদেশে ভিমোটোর পণ্যের পরিসর আরও বিস্তৃত হলো।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন