মুজিব বর্ষ উপলক্ষ্যে নতুন নোট ও স্মারক মুদ্রা।
মুজিব বর্ষ উপলক্ষ্যে নতুন নোট ও মুদ্রা ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ এবং ২০২০-২১ সালে ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষ্যে, বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের স্মারক ব্যাংক নোট ছাপিয়েছে। সাথে আছে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রূপার স্মারক মুদ্রা এবং ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট।
এগুলো ১৮ই মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।