ডিজিটাল প্ল্যাটফর্মে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক পাঠকদের জন্য বাজারে এসেছে মিজানুর রহমান সোহেলের নতুন বই ‘কনটেন্ট ক্রিয়েটর’। টাইমস পিআর পাবলিকেশন্স থেকে প্রকাশিত এই বইটি গত সোমবার থেকে দেশের বিভিন্ন অনলাইন বুকশপ এবং পরিবেশক কিংবদন্তী পাবলিকেশন ও বুকস কর্নারের মাধ্যমে সংগ্রহ করা যাচ্ছে। বইটি মূলত ইনফ্লুয়েন্সার ও সেলেব্রিটি হওয়ার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করবে।
বইটিতে কনটেন্ট তৈরির আইডিয়া, ট্রেন্ড বিশ্লেষণ, ২৫০টি হুক আইডিয়া এবং স্টোরিটেলিং বা গল্প বলার জাদুকরী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি ভাইরাল হওয়ার উপায়, থাম্বনেইল সাইকোলজি, কপিরাইট আইন এবং কনটেন্ট থেকে আয় বা মনিটাইজেশনের দিকনির্দেশনাও তুলে ধরেছেন লেখক। বিশেষ সংযোজন হিসেবে এতে রয়েছে ১০০টি সেরা এআই টুলস এবং প্রায় দুই লাখ টাকা সমমূল্যের এক্সক্লুসিভ ডিজিটাল রিসোর্স।
লেখক মিজানুর রহমান সোহেলের মতে, যারা কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে নিতে চান, তাদের জন্য এই বইটি একটি সেরা বিনিয়োগ এবং সফল ক্যারিয়ার গড়ার ব্লুপ্রিন্ট। বইটির প্রচ্ছদ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬৭ টাকা।