জাতীয়

বাজেট অধিবেশন শুরু আজ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ রবিবার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। বিএনপি সরকার গঠনের পর এটিই হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।

আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করতে পারেন। এর আগে, গত ৭ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এই অধিবেশন আহ্বান করেন।

 

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে সংসদে মোট ৯৪টি বিল পাস করা হয়েছিল।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন