জাতীয়

বাজেট থেকে তেল ও গ্যাস খাতে ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হতদরিদ্র মানুষের দোরগোড়ায় নাগরিক অধিকার ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য খাতে আগের যেকোনো সময়ের তুলনায় বাজেট বাড়ানো হচ্ছে।

শনিবার (১৬  মে) দুপুর ১২টায় চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে এবং ঘুরে দাঁড়াতে আরও প্রায় দুই বছর সময় লাগবে। তিনি জানান, বাজেট থেকে তেল ও গ্যাস খাতে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়ে গেছে। তবে এর মধ্যেও আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে, যাতে হতদরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেতে পারে।

 

তিনি আরও বলেন, শুধু ভবন ও অবকাঠামো নির্মাণ করলেই হবে না, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

 

প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় রাজনীতিকরণ বন্ধ করতে হবে। কোনো শিক্ষার্থীকে লবিং বা তদবিরের মাধ্যমে ভর্তি করানো যাবে না। অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী ১৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন