রাজধানী

বাসে বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই মার্চ ২০২৬ ০১:৫৫:১০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাত্রীদের কাছ থেকে কোনো বাস কাউন্টার বাড়তি ভাড়া আদায় করলে তা সরাসরি পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি সতর্ক করে বলেছেন, বাড়তি ভাড়ার প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

 

পরিদর্শনকালে আইজিপির সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার উপস্থিত ছিলেন। আইজিপি জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই। পাশাপাশি মহাসড়কে যানজট নিরসন ও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

 

টার্মিনাল পরিদর্শনকালে আইজিপি ও ডিএমপি কমিশনার সেখানে উপস্থিত যাত্রীদের সঙ্গেও কথা বলেন। এ সময় তারা যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও প্রস্তুতির বিষয়ে সবাইকে অবহিত করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন