রাজধানী

বাড্ডায় ফার্নিচারের গুদামে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

রবিবার ৬ই সেপ্টেম্বর ২০২৬ ১১:০৯:৪২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর বাড্ডার সাঁতারকুলে একটি ফার্নিচারের গুদামে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তথ্য পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরবর্তীতে সহযোগিতার প্রয়োজন না হওয়ায় পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিট পথ থেকেই ফেরত পাঠানো হয়। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ডিবিসি/হাদী

আরও পড়ুন