আন্তর্জাতিক, ভারত

বানরের মাথার খুলি নিয়ে ভ্রমণের সময় দিল্লির বিমানবন্দরে আটক এক যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে একটি খুলি উদ্ধার করা হয়েছে। সোমবার প্রাক-বোর্ডিং নিরাপত্তা পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যাত্রী দিল্লি থেকে হায়দরাবাদের একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।

নিরাপত্তা পরীক্ষার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এর কর্মীরা যাত্রীর হাতের ব্যাগে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। এরপর ব্যাগটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয় এবং লুকানো অবস্থায় খুলিটি উদ্ধার করা হয়।

 

জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ওই যাত্রী সিআইএসএফের কাছে দাবি করেন, উদ্ধার হওয়া খুলিটি একটি বাঁদরের। তবে এর সত্যতা যাচাইয়ের জন্য খুলিটি নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

 

ঘটনার পর ওই যাত্রীকে স্থানীয় পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। বন্যপ্রাণীসংক্রান্ত বিষয় হওয়ায় এই ঘটনায় বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২-এর বিধান অনুযায়ী আইনি কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

পুলিশ এবং সংশ্লিষ্ট বিভাগগুলো যৌথভাবে তদন্ত শুরু করেছে। যাত্রী কোথা থেকে এই খুলিটি সংগ্রহ করেছিলেন এবং দিল্লি থেকে হায়দরাবাদে তা স্থানান্তরের আসল উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন