বাংলাদেশ, জেলার সংবাদ

বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে কলার ছড়ি কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের ডান পা গোড়ালি বিচ্ছিন্নসহ শরীর ক্ষত-বিক্ষত হয়েছে।

আজ বুধবার বিকাল ৪টায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান, নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক।

 

আহত মো. শফিউল আলম (৩৫) একই এলাকার মোহাম্মদ কালুর ছেলে।

 

স্থানীয়দের বরাতে মোজাম্মেল হক বলেন, বিকালে ঘুমধুমের রেজুআমতলী সংলগ্ন সীমান্ত এলাকার বাগানে শফিউল আলম সহ আরও কয়েকজন কলার ছড়ি কাটতে যান। এক পর্যায়ে বাগানটিতে সীমান্তের শূণ্যরেখা লাগোয়া স্থানে তিনি কাজ করার সময় আকস্মিক বিকট শব্দে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শফিউলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ও অন্য পা ক্ষত-বিক্ষত হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

 

আহতের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখানকার কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানান তিনি।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন