বাংলাদেশ, জেলার সংবাদ

বান্দরবানে পাঁচ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্তের বিচার চেয়ে থানা ঘেরাও

বান্দরবান প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে মে ২০২৬ ০২:০৯:০০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বান্দরবানের থানচিতে পাঁচ বছরের ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে ধর্ষকের বিচারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করে তারা।

আজ রবিবার (২৪ মে) সকালে থানচি সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় ঘটনাটি জানাজানি হয়। অভিযুক্তের নাম বিজয় বড়ুয়া (১৫)। সে ওই এলাকারই বাসিন্দা।

 

স্থানীয়দের অভিযোগ, গতকাল শনিবার (২৩ মে) রাতে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওই তরুণ। রবিবার সকালে শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানালে দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটক করে থানায় হস্তান্তর করে। এ খবর তরুণদের মাঝে ছড়িয়ে পড়লে তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে থানা ঘেরাও করে। 

 

এ সময় পুলিশ ও বিজিবির সদস্যদের সাথে স্থানীয়দের এক প্রকার উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন